বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
রমজানে মানুষের কোনো হাহাকার নেই বাণিজ্যমন্ত্রী
/ ২৩৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৮:৫৯ পূর্বাহ্ন

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করায় রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি দাবি করেন।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অসচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে ।

বিএনপির উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। এ কারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা আরও ভালোর দিকে যাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুর সভাপতি মাহবুব রহমান হাবু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুরের ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page