বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
হাসপাতালে ‘ডেথ’ সার্টিফিকেট, কবর দেয়ার সময় নড়ে উঠল শিশু
/ ৩৬২ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন

জন্মগ্রহণের ২০ মিনিটের মা মৃত ঘোষণা করা হয় নবজাতককে। হাসপাতাল থেকে দেয়া হয় ‘ডেথ সার্টিফিকেট’। তারপর বাড়ি নিয়ে কবর দেয়ার সময় নড়ে উঠে শিশুটি। এমনই এক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।

খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (৮ এপ্রিল) ভোরে এক নারীর প্রসব যন্ত্রণা শুরু হয়। দুপুর ১২টার দিকে তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছু সময় পর তিনি পুত্র সন্তানের জন্ম দেন।হাসপাতালে ‘ডেথ’ সার্টিফিকেট কবর দেয়ার সময় নড়ে উঠল নবজাতক।বিকালে শিশুটির পরিবারকে জানানো হয়, জন্মের ২০ মিনিটের মধ্যেই মারা গিয়েছে নবজাতকটি। রাতে তার মৃত্যুর সনদও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাত সাড়ে ১০টার দিকে নবজাতককে নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, হাসপাতাল থেকে ফিরে ‘মৃত’ শিশুটিকে কবর দিতে গিয়ে চমকে উঠেন তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা। শিশুটির শরীরে তখনও প্রাণ ছিল। ফলে পুনরায় হাসপাতালে ভর্তি করে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে রোববার ৯ এপ্রিল সকালে শিশুটির মৃত্যু হয়।এদিকে এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য দফতর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page