বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
বিএনপির ১৩ নেতাকর্মীর মধ্যে ১০ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত
/ ৩২০ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৬:২২ পূর্বাহ্ন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানার বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতারকৃত বিএনপির ১৩ নেতাকর্মীর মধ্যে ১০ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। তারা হলেন- পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার (৫২), পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত (৫৩), উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ (৫২), উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ সোলেমান কবীর পাপ্পু (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুল ইসলাম (৩৪), মোঃ রফিকুল ইসলাম (৩৫), এনায়েত হোসেন (২৩) ও সেলিম (২৮)। শনিবার (৮ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা জজ বিজ্ঞ আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্বধলায় সরকার বিরোধী গোপন বৈঠকের সময় গ্রেফতারের মধ্যে ১৩ জন বিএনপির নেতাকর্মীর রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। রিমান্ড শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্বধলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতার কার্যালয় থেকে  গোপন বৈঠক থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page