বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
বজ্রপাতে চার জেলায় ১০ জনের মৃত্যু
/ ২৭৯ বার পঠিত
আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

বজ্রপাতে দেশের চার জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ছয়জন, মৌলভীবাজারে দুজন এবং সিলেট ও নেত্রকোনায় একজন করে মারা গেছেন।আজ রোববার সকাল ও দুপুরের এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মৌলভীবাজার : জেলার শ্রীমঙ্গল ও কমল উপজেলায় আজ দুপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন শ্রীমঙ্গলের লালবাগ এলাকার বাসিন্দা মতলব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৩০) এবং কমলগঞ্জ উপজেলার শম শব্দকর (৪২)।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুপুরে হাইল হাওরে কয়েকজন মিলে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন নিহত হন এবং আহত হন জাহেদুর মিয়া ও কাবিল মিয়া। তারাও লালবাগ এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, বজ্রপাতে মারা যাওয়া রিয়াজের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আহতদেরও সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে সকালে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান শম শব্দকর। তিনি মঙ্গলপুর এলাকার জিতেন্দ্র শব্দকরের ছেলে। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

নেত্রকোনা : দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে রফিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট ভাই হাবিবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষাণ গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটছিলেন দুই ভাই। এ সময় বজ্রপাতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রফিকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হাবিবুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page