প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আর কেউ নন , তিনি হলেন পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পূর্বধলা উপজেলার দুইবারের ইতিহাসের একজন সৎ নিষ্ঠাবান ও সফল ও জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
ছাত্রলীগ দিয়ে তার রাজনীতির পথচলা শুরু থেকে আজ পূর্বধলা উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও দুইবারের উপজেলা চেয়ারম্যান,উপজেলাকে উন্নয়ন ও পরিবর্তনের লক্ষে নির্বাচনে অংশনিয়ে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন।৪৬ বছর পার হয়ে গেলেও কর্মদক্ষতা দিয়ে তিনি টিকে আছেন সকল বয়সি মানুষের হৃদয়ে। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই উপজেলার কৃষি খাত, শিল্প খাত, পানি সরবরাহ, শিক্ষা, মানব সম্পাদ উন্নয়ন, কুঠির শিল্প, হাট বাজারের উন্নয়ন, স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা, সামাজিক অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ খাত এবং ক্রীড়া ও সংস্কৃতিক খাতের ব্যাপক উন্নয়ন সাধন করেন।
জাহিদুল ইসলাম সুজন ১৯৭৭ সালের ৮ ফেব্রুয়ারী মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন,ছাত্র থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি সঙ্গে সম্পৃক্ত। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে আছেন, উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসায় আজ সফল একজন উপজেলা চেয়ারম্যান।এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। যার ফলে উপজেলাবাসী তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।তিনি এ পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, শ্মশান,কবরস্থান, উপজেলার ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় উন্নয়ন সংস্কার কাজ করেছেন এবং গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। পূর্বধলা উপজেলার প্রতিটি ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন জাহিদুল ইসলাম সুজন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ করেছেন বলেই তিনি আজ একজন উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান।
জাহিদুল ইসলাম সুজন উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে উপজেলার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারু ভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের । সবার সহযোগিতা নিয়ে পূর্বধলা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সৃষ্টিকর্তা আমাকে এ তৌফিক দান করুন। পাশাপাশি তিনি উপজেলার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সফল এই উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।


