বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
শেখ হাসিনা’কে হত্যার হুমকির প্রতিবাদে পূর্বধলা উপজেলায় যুবলীগের বিক্ষোভ মিছিল
/ ৪৪৩ বার পঠিত
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
  • রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকির প্রতিবাদে পূর্বধলা উপজেলার আওয়ামী যুবলীগের উদ্যোগে সোমবার বিকেলে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পূর্বধলা উপজেলা পরিষদের সামনে থেকে পূর্বধলা উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে  মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের  পূর্বধলা উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, পূর্বধলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন , বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না।

 

 

এ সময় তিনি আরো বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page