ঈদএলেই গরীব অসহায় দুস্থ মানুষের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সামগ্রী পৌছে দেন থানার ওসি মোঃ সাইফুল ইসলাম। শীতে শীতবস্ত্র বিতরণ করা সহ উপজেলার বিভিন্ন এতিমখানার দিকে সার্বিক নজর রাখেন তিনি।সংসারে অভাবের কারণে যেসব শিশু স্কুলে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, সেসব শিশুর নতুন পোষাক ও লেখাপড়ার সুযোগ করে দেয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খোজ নিচ্ছেন। মানবতার ফেরিওয়ালা হিসেবে বিধবা নারী, প্রতিবন্ধী ও এতিমদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতিমদের নতুন পোষাক কিনে দেয়ার উদ্যোগ নিয়েছেন ওসি সাইফুল ইসলাম। পুলিশ জনতা-জনতাই পুলিশ, পুলিশ জনগনের বন্ধু এবং সেবক, এই কথাগুলো বাস্তবে প্রমাণ করেছেন পূর্বধলা থানার ওসি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নক্ষত্রের উদাহরণ। যখন যেখানে যে কর্মস্থলে ডিউটি করেছেন সেখানে স্মরণীয় মানবিক কর্মের উদাহরণ কাজের মাধ্যমে প্রমাণ রেখে গেছেন।বর্তমানে নেএকোনা জেলার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ হিসাবে সাম্প্রতিক এক মানবিক দায়িত্ব পালনে আবারো সবার নজরে এসেছেন। তবে এ অর্জনের পেছনে নিজের ব্যক্তিগত অর্থ খরচ করেও তিনি বেশ বেজায় খুশি।

পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।এতিমদের কাছে পুলিশ কর্মকতা হিসেবে নন, একজন পিতা হিসেবেই পাশে থেকে রেকর্ড গড়ে চলেছেন এই পুলিশ কর্মকর্তা। মোঃ সাইফুল ইসলাম পূর্বধলা থানায় যোগদান করার পর থেকে তাঁর কঠোরতায় উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ। চাঁদাবাজ ও ছিনতাই প্রবনতা নেই চললেই। আগেরমত চুরি-ডাকাতির ঘটনাও নেই। অপরাধ দমনে তিনি কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা।

এমনটি মানবিক কাজের গল্প খুঁজে পাওয়া যায় মোঃ সাইফুল ইসলাম মাঝে, তিনি বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতে এসে আমরা নানাবিদ ঘটনার মুখোমুখি হই। আমাদেরকে অত্যন্ত ধৈর্য ও মেধা খাটিয়ে কাজ করতে হয়। গত ২৯/০৯/২০২৩ তারিখ নেএকোনা জেলার পূর্বধলা থানাধীন বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন এতিমখানায় এতিম/ অসহায় ছাত্রদের সাথে সাক্ষাৎ করে তাদের পরিবারের সদস্যদের খবর নেন এবং ভালো করে লেখাপড়া করার জন্য উৎসহ দেন তিনি, পরে মাদ্রাসার ছাত্রদের হাতে কোরআন শরীফ পড়ার রেল বিতরণ করেন তিনি।

মোঃ সাইফুল ইসলাম আরো বলেন,মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে আসে। পুলিশ হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু মনযোগ দিয়ে তাদের কথাগুলো শোনেন এবং করণীয় সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। যেসব বৃত্তবানদের সামর্থ আছে, তাদের ঘুমন্ত মানবতা জেগে উঠবে এটা আমার বিশ্বাস।


