উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, নব যোগদানকৃত পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, 

পূ্র্বধলা ফায়ার সার্ভিসের লিডার আবু সাঈদ মন্ডল, প্রেসক্লাব পূর্বধলা সভাপতি এস এম ওয়াদুদ,পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূ্র্বধলা উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি সাংবাদিক এমদাদুল ইসলাম, উপজেলার স্থানীয় সাংবাদিক বৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির টিম, কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাইকেই সচেতন থাকতে হবে।

এর আগে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ‘ক’ বিভাগ ও ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ‘খ’ বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এসময় বিদ্যালয়ের শিক্ষকগণের  উপস্থিতিতে।রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৬ জন ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।