নেএকোনা পূর্বধলা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার মন্ডপগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
আজ সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার ৪ টি ইউনিয়নে ১৮ টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাজনীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।

পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেছেন, নির্বাচন সামনে রেখে শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পূর্বধলা বাজারে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, সব ধরনের শঙ্কা মোকাবিলায় আমরা প্রস্তুত। সব পূজামণ্ডপকেই আমরা গুরুত্ব দিচ্ছি। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।এটি প্রতিরোধ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান ।


