বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
পূর্বধলায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
/ ২৯৬ বার পঠিত
আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১:০৩ অপরাহ্ন

নেত্রকোনা পূর্বধলায় ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৩০ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার এর সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, পূ্র্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্বধলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এস এম ওয়াদুদ । এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ আফরোজ মনি ও সাধারণ কৃষক, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবীর বলেন, রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের বিশেষ করে সরিষা (তেলজাতীয়) ফসল উৎপাদন ৪০ শতাংশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৩৪ শত ৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্য ১ বিঘা করে জমির জন্য ২৮শত কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১৩০ জন কৃষকের মাঝে ভূট্টা বীজ ২ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৭০ জন কৃষকের মাঝে সূর্যমুখী বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে চীনাবাদাম বীজ ১০ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে মুগ বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার ও ২০ জন কৃষকের মাঝে মসুর বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page