প্রেসক্লাব পূর্বধলার পক্ষ থেকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা
চলতি বছরে জেলা পর্যায়ে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব পূর্বধলার সকল সাংবাদিকগন।
বুধবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে প্রেসক্লাব পূর্বধলার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেএকোনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়,উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স সরকারি দায়িত্ব পালনকালে তার কর্মযজ্ঞে সবার সহযোগিতায় সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছেন। এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এস এম ওয়াদুদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স তিনি ছিলেন কর্মের প্রতি ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তিনি কোন ক্ষমতার দম্ভ দেখাননি, পূর্বধলা উপজেলার সাধারণ মানুষের জন্য তার কার্যালয় ছিল উন্মুক্ত, যে কোনো শ্রেণী পেশার মানুষের কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন। সাধ্যমত নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করতেন, বিগত করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারি সেবা তিনি সাধারণ জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি আরো বলেন, পূর্বধলা বিদায়ী ইউএনও মহোদয় সাংবাদিক বান্ধব সৎ কর্মকর্তা ছিলেন, সাংবাদিকদের সাথে তিনি সবসময় ভাল আচরণ করেছেন।কিছু কিছু মানুষের সাথে একটা আত্মার ও ভালবাসার বন্ধন তৈরী হয়। প্রিয় স্যারের সাথে তেমনই একটা বন্ধন তৈরি হয়েছিল আমাদের এবং পূর্বধলাবাসী, যা বহুকাল হৃদয়ে লালন করবে।

নেএকোনা জেলার চলতি বছরের শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সকে বিদায় সংবর্ধনার সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পূর্বধলার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম ওয়াদুদ, সহ- সভাপতি শেখ সাদী মাছুম, সহ -সভাপতি মোঃ খোকন মিয়া, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা সুমি , যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন শেখ, সংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্বধলা উপজেলা শাখার মোঃ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম চন্দন, অর্থ সম্পাদক মোঃ বাবুল মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ শাহিন খন্দকার, সম্মানিত সদস্য মোঃ খোরশেদ আলম, রাজন মিয়া, শফিকুল ইসলাম সোহাগ,তানজীম আহমেদ স্বাধীন, আরো প্রেসক্লাব পূর্বধলার সকল সাংবাদিকদ বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও সংবাদ
Our Like Page


