বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
বারহাট্টা ফিসারির মাছ পাহারা দেওয়ার সময় বজ্রপাতে নিহত ১
/ ২১৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

নেত্রকোনার বারহাট্টা ফিসারির মাছ পাহারা দেওয়ার সময় বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ডেমুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের ফিসারির মাছ পাহারা দিতে বাড়ি থেকে বের হন সেলিম সিদ্দিকী। ফিসারির কাছে গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ফিসারির পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি থামলে আশপাশের লোকজন ফিসারির পাড়ে সেলিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান স্বাধীনতা ডট কমের প্রতিনিধিকে বলেন, সেলিম সিদ্দিকীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন , নিহত সেলিম সিদ্দিকী দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page