নেএকোনা পূর্বধলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
শনিবার (১২অক্টোবর) সকাল১১ঘটিকায় উপজেলার জামিয়া ইসলামিয়া জারিয়া নাটোরকোনা মাদ্রাসার মাঠে ১০০জন পানিবন্দি ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- ১০০টি বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল ১০ কেজি , মশুর ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি এবং মশলা।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোঃ খবিরুল আহসান এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, জারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোজাম্মেল হক শিকদার, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, এবারের বন্যার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের সঙ্গে মানুষের বাড়িঘর, পুকুরের মাছ, গবাদিপশুসহ অনেককিছুর ক্ষতি হয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক করার অন্যতম উপায় হলো সর্বাগ্রে সড়ক মেরামতে মনোযোগ দেওয়া। এই বন্যায় বিপুল পরিমাণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই জনগণকে ভোগান্তি লাঘবে সরকার সড়ক সংস্কারে হাত দেবে বলে আশা করি।