বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
পূর্বধলায় যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
/ ১৭৩ বার পঠিত
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:০৭ পূর্বাহ্ন

নেত্রকোনা পূর্বধলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে পূর্বধলা উপজেলা যুবদলের আয়োজনে খাদ্য গুদাম রোডের দলীয় কার্যালয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সভায় উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলতাব হোসেন আকন্দের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের  যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির  আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ আশরাফ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন ফকির, ৮নং বিশকাকুনী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান রনক।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শ্রী বিকাশ ঘোষ, যুগ্ম আহবায়ক আব্দুল হেলিম, যুগ্ম আহবায়ক মাহাবুব তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল আল হেলালী, যুগ্ম আহবায়ক অন্তর ইসলাম রুবেল প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনেরর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page