বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
শিরোনাম:
নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত দুর্গাপুরে সেচ পাম্প প্রকল্পে ঘুষকাণ্ড, কৃষি অফিসারের বিরুদ্ধে তদন্ত দুর্গাপুরে খাস জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বসতবাড়ি ও সড়ক বিলীনের শঙ্কা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নেত্রকোনায় প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেলেন সম্মাননা তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ নেতৃত্বের ছোঁয়ায় সেবায় নবযুগ: দুর্গাপুর হাসপাতালে রোগীদের ঢল প্রমাণ করছে পরিবর্তন পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের বরণে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত
সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
/ ২০৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন

স্বাধীনতা ডটকম এর সম্পাদক এস এম ওয়াদুদের বিরুদ্ধে “অপকর্ম ঢাকতে হয়ে গেলেন সাংবাদিক” শিরোনামে গত ১৬  জানুয়ারি সাপ্তাহিক ময়মনসিংহ সমাচার পত্রিকার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন এতিমখানার প্রতিষ্ঠা পরিচালক এস এম ওয়াদুদ, মাদ্রাসার সব শিক্ষক ও পূর্বধলা উপজেলার সাংবাদিকরা এ প্রতিবাদ জানান।

এতে উল্লেখ করা হয়,সাপ্তাহিক ময়মনসিংহ সমাচার পত্রিকার প্রকাশিত সংবাদটি বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন এতিমখানা ও বায়তুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। মাদ্রাসার  সব স্তরের শিক্ষক, শিক্ষার্থীরা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন এতিমখানাও বায়তুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার সুনাম এর অধীনে অধিভুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি ক্ষুণ্ন করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। যখন আমাদের মাদ্রাসাটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হিসেবে রূপান্তরের জন্য ও আমি সাংবাদিকতা হিসেবে ভালো কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন কতিপয় স্বার্থান্বেষী মহল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন। ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সাংবাদিক এস এম ওয়াদুদ তিনি বলেন, সাপ্তাহিক ময়মনসিংহ সমাচার পত্রিকার প্রকাশিত সংবাদে যে লেখার  ছবিটি দিয়েছে সম্পূর্ণ এডিট করা, এরকম লেখা ও ছবি  আমার ফেসবুক থেকে পোস্ট করা হয়নি। 

তিনি আরো বলেন, পূর্বধলা সদর ইউনিয়নের খারছাইল গ্ৰামের মোঃ রুহুল আমিন মিয়া মাত্র আড়াই থেকে তিন বছরের ব্যবধানে হঠাৎ করেই এলাকায় গড়ে তুলেছেন কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি, নামে-বেনামে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। মোঃ রুহুল আমিন অনলাইন ক্যাসিনো ও অনলাইন জুয়ার ডিজিটাল প্ল্যাটফর্মকে পুঁজি করে বর্তমানে তিনি খারছাইল নিজের বাসায় বসেই অনলাই জুয়া পরিচালনা করছেন। ফেসবুক আইডি, পেজ, গ্রুপ, ওয়েবসাইট ও মোবাইলভিত্তিক এনক্রিপ্টেড অ্যাপ দিয়ে চলছে এই জুয়ার সাইটগুলো। আওয়ামীলীগের ছাএলীগ নেতা অনলাইন জুয়ার এই গডফাদার মোঃ রুহুল আমিন, অনলাইন জুয়া পরিচালনা করে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কোটি কোটি টাকা ইনকাম করেন, এখন বিভিন্ন স্থানে টাকা দিয়ে আমার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে পত্রিকায় নিউজ করে বিভিন্ন লোকজনের কাছে আজেবাজে মন্তব্য করছেন,এখন আমি আইন মেনেই আদালতের দ্বারস্থ হতে হবে। 

তাই উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা আদালত অবমাননার শামিল। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এমন সংবাদ প্রচার ও প্রকাশ করায় সাংবাদিক এস এম ওয়াদুদ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page