গত ২২ জানুয়ারি দৈনিক বাংলার দর্পণ পত্রিকায় “পূর্বধলায় আওয়ামী নামধারী নেতার অপকর্মের শেষ কোথায়” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম ওয়াদুদ।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো আমাদের মাদ্রাসার পাশে মো. রুহুল আমিনের বাড়ি, আমাদের মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন সময়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো অনলাইন জুয়ার এই গডফাদার রুহুল আমিন।ক্যাসিনো গডফাদার মোঃ রুহুল আমিন বিভিন্ন সময়ে মাদ্রাসায় এসে ছাএদের বলতেন এই মাদ্রাসায় লেখাপড়া করলে জানে মেরে ফেলবো এবং গত ১৯শে ডিসেম্বর-২০২৪ তারিখে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৪র্থ বার্ষিকী ঐতিহাসিক ইসলামী বড় সভা ভাঙ্গার জন্য ১৮ ডিসেম্বর পূর্বধলা থানায় একটি অভিযোগ করেন ও ইসলামী বড় সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করেন,ছাত্রলীগ নেতা মোঃ রুহুল আমিনের ভয়ে বর্তমানে মাদ্রাসার কমলমতি শিশুরা আতঙ্কে জীবন যাপন করছেন।
পূর্বধলা সদর ইউনিয়নের খারছাইল গ্ৰামের মোঃ রুহুল আমিন মিয়া মাত্র আড়াই থেকে তিন বছরের ব্যবধানে হঠাৎ করেই আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন তিনি। আওয়ামী লীগের ছত্রছায়ায় অনলাইন ক্যাসিনো জুয়ার ডিজিটাল প্ল্যাটফর্মকে পুঁজি করে এলাকায় গড়ে তুলেছেন কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি, নামে-বেনামে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। মোঃ রুহুল আমিন নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন অনলাইন ক্যাসিনো ও অনলাইন জুয়ার ডিজিটাল প্ল্যাটফর্মকে পুঁজি করে বর্তমানে তিনি খারছাইল নিজের বাসায় বসেই বাংলাদেশে নিয়ন্ত্রণ করছেন অনলাইন ক্যাসিনো সিন্ডিকেট, আওয়ামীলীগের ছাত্রলীগ নেতা মোঃ রুহুল আমীন জুয়ায় আর্থিক লেনদেনের সহজ মাধ্যম হিসাবে ব্যবহার করছে বাংলাদেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ,অনলাইন জুয়ার বিষবৃক্ষকে অবিলম্বে সমূলে উৎপাটন করা না হলে শাখা-প্রশাখা গজিয়ে এটি স্থায়ী রূপলাভ করবে, সরকারের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।
এস এম ওয়াদুদ বলেন, আমার নামে যে সাংবাদ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কাজেই আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর, এসব সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে, আমি এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


