পূর্বধলার দর্পণ অনলাইন নিউজ পোর্টালে গত ২৪ জানুয়ারি “মুক্তিযোদ্বার সন্তান ও সাংবাদিক পরিচয়ে চালাতেন অপকর্ম”এই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম ওয়াদুদসহ স্থানীয় সাংবাদিকরা।
লিখিত এক বিবৃতির মাধ্যমে এস এম ওয়াদুদ প্রতিবাদ জানিয়ে বলেন, পূর্বধলার দর্পণ অনলাইন নিউজ পোর্টালে গত ২৪ জানুয়ারি “মুক্তিযোদ্বার সন্তান ও সাংবাদিক পরিচয়ে চালাতেন অপকর্ম” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি সম্পূর্ণ একতরফা, মনগড়া, পক্ষপাতমূলক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত, আমাকে উল্লেখ করে প্রচার করে, যা আমার দৃষ্টিগোচর হয়, আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো উপজেলার পূর্বধলা ইউনিয়নের খারছাইল গ্রামে মোঃ মন্নান মিয়ার ছেলে মোঃ রুহুল আমিন মিয়া আমাদের মাদ্রাসার ছাত্রদের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, বর্তমানে আমাদেরকে ও মাদ্রাসার ছাত্রদের এই মাদ্রাসায় লেখাপড়া করলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে অনলাইন জুয়ার এই গডফাদার মোঃ রুহুল আমিন মিয়া, ছাত্রলীগ নেতা মোঃ রুহুল আমিনের ভয়ে বর্তমানে মাদ্রাসার কমলমতি শিশুরা আতঙ্কে জীবন যাপন করছেন।
পূর্বধলা সদর ইউনিয়নের খারছাইল গ্ৰামের মোঃ রুহুল আমিন মিয়া মাত্র আড়াই থেকে তিন বছরের ব্যবধানে হঠাৎ করেই আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন তিনি। আওয়ামী লীগের ছত্রছায়ায় অনলাইন জুয়ার ডিজিটাল প্ল্যাটফর্মকে পুঁজি করে এলাকায় গড়ে তুলেছেন কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি, নামে-বেনামে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। বর্তমানে তিনি খারছাইল নিজের বাসায় বসেই বাংলাদেশে নিয়ন্ত্রণ করছেন অনলাইন ক্যাসিনো সিন্ডিকেট, জুয়ায় আর্থিক লেনদেনের সহজ মাধ্যম হিসাবে ব্যবহার করছে বাংলাদেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ,অনলাইন জুয়ার বিষবৃক্ষকে অবিলম্বে সমূলে উৎপাটন করা না হলে শাখা-প্রশাখা গজিয়ে এটি স্থায়ী রূপলাভ করবে, সরকারের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।
এস এম ওয়াদুদ বলেন, আমার সাথে কোন প্রকার ফোনে যোগাযোগ না করে সংবাদটি প্রকাশ করা হয়েছে,আমার নামে যে সাংবাদ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কাজেই আমার বিরুদ্ধে যে সব কথা সংবাদে লেখা হয়েছে সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর, এসব সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে,ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমার নামে নিউজ হয়েছে, যা একটি কুচক্রী মহল আমাকে সাংবাদিকতায় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র। আমিসহ স্থানীয় সাংবাদিকরা প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


