বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
শিরোনাম:
একজন শওকতের স্বপ্নে বদলে যাচ্ছে জীবন—দুর্গাপুরে মানবতার বাতিঘর “এস.বি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন” দুর্গাপুরে বাঁধের ফাঁদেগ্রাম-পানিবন্দি কৃষক ও আদিবাসী পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ দাবি পূর্বধলায় শহীদুল্লাহ ইমরানের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল, ঈদগাহ মাঠে শত শত মানুষের অংশগ্রহণ দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতিকে প্রাণনাশের হুমকি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাঙচুর,থানায় জিডি সাংবাদিকদের সম্মানে পূর্বধলায় শহীদুল্লাহ্ ইমরানের ব্যতিক্রমী ইফতার আয়োজন, অসহায়দের জন্য প্রতিদিন ইফতার বিতরণের ঘোষণা নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন নিষিদ্ধ ঘোষণার পরও পূর্বধলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের পুষ্পস্তবক গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণা,বিজয় নিয়ে আশাবাদী যুবদল নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,সম্পাদক শফিকুল আলম সজীব নির্বাচিত
পূর্বধলায় শহীদুল্লাহ ইমরানের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল, ঈদগাহ মাঠে শত শত মানুষের অংশগ্রহণ
/ ১৩৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সদর স্টেশন বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত এই মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্বের এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ্ ইমরান–এর উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম-উলামা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র রমজানের শিক্ষা, পারস্পরিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত আলেম-উলামারা রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ্ ইমরান বলেন, পবিত্র রমজান আমাদের ত্যাগ, ধৈর্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। তিনি আরও বলেন, মানুষের পাশে থাকা এবং তাদের সঙ্গে সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এই ইফতার মাহফিল মূলত শহীদুল্লাহ্ ইমরানের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আয়োজন করা সম্ভব হয়েছে। তার এই উদ্যোগে ঈদগাহ মাঠে শত শত মানুষ একসঙ্গে ইফতার করেন। ইফতার শেষে অনেকেই সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজককে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসজুড়ে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ্ ইমরান। রোজার ৩০ দিনজুড়েই সাধারণ মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। 

ফটোকার্ড তৈরি হচ্ছে...
Share
2 April, 2026
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
Our Like Page